মূল বিষয়বস্তুতে যান

আনা কড়া গন্ডা ক্যালকুলেটর

খতিয়ানের অংশ থেকে জমির পরিমাণ এবং জমির পরিমাণ থেকে খতিয়ানের অংশ নির্ণয়

  • ১ (ষোল আনা) = ৩২০ গণ্ডা = ১২৮০ কড়া = ৩৮৪০ ক্রান্তি = ৭৬৮০০ তিল
শতক
প্রথমে মোট জমির পরিমাণ দিন, তারপর নিচের যেকোনো একটি ক্যালকুলেটর ব্যবহার করুন
আপনার জমির পরিমাণ
শতক
মোট ০ শতক জমির মধ্যে আপনার অংশ
আধুনিক হিস্যা
০.০০০
বর্তমান রেকর্ডে আপনার জমির অংশ
শতক
খতিয়ানে আপনার অংশ
০ আনা ০ গণ্ডা ০ কড়া ০ ক্রান্তি ০ তিল

মোট ০ শতক জমির মধ্যে আপনার অংশ

খতিয়ানে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলের হিসাব

বাংলাদেশ আমলের পূর্বের সময়ে প্রস্তুতকৃত খতিয়ানসমূহ (যথা: সি.এস এবং এস.এ খতিয়ান) তে একাধিক ভূমি মালিকের নাম থাকলে, মোট জমিতে কোন মালিকের কতটুকু অংশ আছে তা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হতো। বর্তমান বাংলাদেশের আধুনিক রেকর্ডে এর পরিবর্তে দশমিক বা সংখ্যা (যেমন- ১.০০, ১.০০০ বা ০.৫০০) ব্যবহার করা হয়। পুরনো দলিল ও খতিয়ান বুঝতে এই সাবেকি হিসাব জানা অত্যন্ত জরুরি।

আনা ও গন্ডার হিসাব

খতিয়ানের সম্পূর্ণ জমিকে ১৬ আনা ধরা হয়।

  • ২০ গন্ডায় = ১ আনা
  • ১ গণ্ডা = ৪ কড়া
  • ১ কড়া = ৩ ক্রান্তি
  • ১ ক্রান্তি = ২০ তিল
সম্পূর্ণ জমির ভগ্নাংশ

১ (ষোল আনা) বা সম্পূর্ণ জমি সমান:

  • = ৩২০ গন্ডা
  • = ১২৮0 কড়া
  • = ৩৮৪০ ক্রান্তি
  • = ৭৬৮০০ তিল
আনার চিহ্নসমূহ
পরিমাণচিহ্ন পরিমাণচিহ্ন পরিমাণচিহ্ন পরিমাণচিহ্ন
১ আনা ২ আনা ৩ আনা ৪ আনা
৫ আনা৷⁄ ৬ আনা৷৵ ৭ আনা৷৶ ৮ আনা৷৷
৯ আনা৷৷⁄ ১০ আনা৷৷৵ ১১ আনা৷৷৶ ১২ আনা
১৩ আনা৸ ⁄ ১৪ আনা৸৵ ১৫ আনা৸৶ ১৬ আনা

বিঃদ্রঃ গন্ডা এবং তিলের আলাদা কোনো বিশেষ চিহ্ন নেই, এদেরকে কেবল সাধারণ বাংলা সংখ্যা (১, ২, ৩...) দ্বারা প্রকাশ করা হয়। কড়া ও ক্রান্তির জন্য বিশেষ দাগ চিহ্ন ব্যবহার করা হয়।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

এগুলো হলো ভারতীয় উপমহাদেশে জমি পরিমাপের সাবেকি বা প্রাচীন একক। সি.এস এবং এস.এ খতিয়ানে ভূমির মালিকানা বা অংশ বোঝাতে এই এককগুলো এবং এদের বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো। বর্তমানে এর পরিবর্তে দশমিক বা ১.০০০ স্কেল ব্যবহার করা হয়।

খতিয়ানে মোট বা সম্পূর্ণ জমিকে সবসময় ১৬ আনা ধরা হয়। অর্থাৎ, ১৬ আনা মানে ১০০% বা সম্পূর্ণ সম্পত্তি। এই ১৬ আনাকে পরবর্তীতে বিভিন্ন ওয়ারিশ বা মালিকদের মধ্যে গণ্ডা, কড়া, ক্রান্তি ও তিল অনুপাতে ভাগ করে দেওয়া হয়।

হিসাবের নিয়ম অনুযায়ী ১ আনা সমান ২০ গণ্ডা। একইভাবে, ১ গণ্ডা সমান ৪ কড়া, ১ কড়া সমান ৩ ক্রান্তি এবং ১ ক্রান্তি সমান ২০ তিল। এই সূত্র মেনেই পুরনো খতিয়ানের হিসাব করা হয়।

আমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমেই আপনি খুব সহজে সাবেকি হিসাব থেকে আধুনিক নিয়মে হিস্যা বের করতে পারবেন। আপনার খতিয়ানে থাকা আনা, গণ্ডা, কড়া ইত্যাদি ইনপুট দিলেই ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে আধুনিক ১.০০০ বা ১.০০ স্কেলে আপনার অংশ কত তা দেখিয়ে দেবে।

কীভাবে ব্যবহার করবেন

  1. খতিয়ানে লেখা আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি ও তিল লিখুন।
  2. ফলাফল বাটনে ক্লিক করুন।
  3. শতক ও অন্যান্য এককে জমির পরিমাণ দেখুন।

এই টুল সম্পর্কে

পুরনো খতিয়ানে জমির পরিমাণ আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি ও তিল এককে লেখা থাকে। এই ক্যালকুলেটর দিয়ে তা সহজে শতক ও অন্যান্য আধুনিক এককে রূপান্তর করুন।

এই টুলটি যেসব নামেও খোঁজা হয়

নিচের যেকোনো বিষয় খুঁজলে এই ক্যালকুলেটরই আপনার প্রয়োজন মেটাবে।

আনা গণ্ডা কড়া ক্রান্তি তিল পুরানো দলিলের হিসাব খতিয়ানের হিসাব কানি গণ্ডা হিসাব দলিলের একক পুরাতন জমির একক ana gonda kora kranti til calculator traditional land unit bangladesh

সাধারণ জিজ্ঞাসা

১ গণ্ডা = ২ শতক = ৮৭১.২ বর্গফুট।

পুরনো সিএস ও এসএ খতিয়ানে জমির পরিমাণ ও মালিকানার অংশ আনা-গণ্ডা-কড়া এককে লেখা হতো। বর্তমান রেকর্ডে শতক ব্যবহৃত হয়।